1. admin@dinratnews24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর: ভবিষ্যৎ কোন পথে নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার যশোরে এমপি’র নেশাগ্রস্ত মেয়ের কান্ড: প্রতিবাদে বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশে রপ্তানির গতি কেন হারাচ্ছে ? এনবিআরের ক্ষমতার বলয় থেকে রাজস্ব ঘাটতির চিত্র

আশাশুনি কিন্ডারগার্টেন পরিষদের দ্বি-মাসিক সভা ও শিক্ষক প্রশিক্ষণ

দিন রাত নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি কিন্ডারগার্টেন পরিষদের দ্বি-মাসিক সভা ও শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৯ জুলাই) দুপুরে উপজেলার বুধহাটা এবিসি কেজি স্কুল মিলনায়তনে আশাশুনি কিন্ডারগার্টেন পরিষদের সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সবুরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মোহাম্মদ আলমিন হোসেন ছট্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এবিসি কেজি স্কুলের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কবির আহম্মেদ ঢালী, প্রধান শিক্ষক আকরামুজ্জামান খান (অব), জি. এম. আমিনুর রশিদ, সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার, করিমুন্নেছা কিন্ডারগার্টেনের আলহাজ্ব কামরুল ইসলাম, আল-ফালাহ একাডেমির আবু সালেহ, ড্যাফোডিল প্রি-ক্যাডেট স্কুলের জি. এম. লাল মাহমুদ এবং আদর্শ শিশু নিকেতনের কৃষ্ণপদ বৈদ্য।

সভায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে একটি প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বুধহাটা এবিসি কেজি স্কুলে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উম্মে হাবিবা ট্যালেন্টপুলে এবং ইসমিকা আফরিন রুকু সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করায় তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© dinratnews247@gmail.com © স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দিন রাত নিউজ ২৪  
প্রযুক্তি সহায়তায় দিন রাতের খবর ২৪
error: Content is protected !!