1. admin@dinratnews24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর: ভবিষ্যৎ কোন পথে নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার যশোরে এমপি’র নেশাগ্রস্ত মেয়ের কান্ড: প্রতিবাদে বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশে রপ্তানির গতি কেন হারাচ্ছে ? এনবিআরের ক্ষমতার বলয় থেকে রাজস্ব ঘাটতির চিত্র

নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ

দিন রাত নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

সাতক্ষীরা প্রতিদিন: উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয়জল সংরক্ষণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তুলতে সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে মাটির তৈরি মেটে (পানির পাত্র) বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। কর্মসূচির প্রথম পর্যায়ে আটজন নারীর হাতে মাটির মেটে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলার আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মিজ শামসুজ্জাহান কণক।

প্রধান অতিথি বলেন, বর্তমানে প্লাস্টিকের পাত্রে পানি সংরক্ষণের প্রবণতা জনস্বাস্থ্য ও পরিবেশ উভয়ের জন্যই উদ্বেগের বিষয়। এর পরিবর্তে মাটির তৈরি পাত্র ব্যবহার একটি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব। মাটির মেটেতে সংরক্ষিত পানি প্রাকৃতিকভাবে শীতল থাকে, বিদ্যুৎ ছাড়াই পানির স্বাভাবিক গুণাগুণ বজায় রাখে এবং প্লাস্টিকজনিত দূষণ কমাতে কার্যকর ভূমিকা রাখে। তিনি পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় স্থানীয় জনগণকে মাটির পাত্র ব্যবহারে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাটির মেটে ব্যবহারের সঠিক পদ্ধতি, নিরাপদ পানীয় জল সংরক্ষণ, মাটির পাত্র ব্যবহারের স্বাস্থ্যগত, পরিবেশগত ও অর্থনৈতিক উপকারিতাও তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় কুমোর শিল্পের বিকাশ এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে আহবান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© dinratnews247@gmail.com © স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দিন রাত নিউজ ২৪  
প্রযুক্তি সহায়তায় দিন রাতের খবর ২৪
error: Content is protected !!