1. admin@dinratnews24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর: ভবিষ্যৎ কোন পথে নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার যশোরে এমপি’র নেশাগ্রস্ত মেয়ের কান্ড: প্রতিবাদে বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশে রপ্তানির গতি কেন হারাচ্ছে ? এনবিআরের ক্ষমতার বলয় থেকে রাজস্ব ঘাটতির চিত্র

যশোরে এমপি’র নেশাগ্রস্ত মেয়ের কান্ড: প্রতিবাদে বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ

দিন রাত নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২১ বার পঠিত

­নিজস্ব প্রতিনিধি:যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমিরের মেয়ে অনন্যা মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও মাদরাসাতুল শারইয়্যা মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকেরা।

সংসদ সদস্যের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মারধর এবং দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে শহরের নীলগঞ্জ সুপারিবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বিক্ষোভকারীরা গোলাম রসুলের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।

বিক্ষোভকারীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশেরও চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েক ঘণ্টা পর বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, সংসদ সদস্যের বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদরাসাতুল শারইয়্যা শিশু শিক্ষার্থীদের সোমবার বিকেলে মারধর ও ভয়ভীতি দেখান অনন্যা। পরে পুলিশ ও উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়।

তবে মঙ্গলবার সকালে আবারও শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে তাঁর বিরোধ বাধে। এ সময় এক অভিভাবক রেকসোনা খাতুনের মাথায় তালা ছুড়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তারা। এ ঘটনার পরই ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করেন।

আল মাদরাসাতুল শারইয়্যাহর মুহতামিম কবির হোসাইন দাবি করেন, সংসদ সদস্যের মেয়ে বিভিন্ন সময় শিশু শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

সোমবারের ঘটনার পর উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলেও মঙ্গলবার সকালে আবারও শিশুদের সঙ্গে বিরোধের ঘটনা ঘটে। একপর্যায়ে তালা ছুড়ে মারলে এক অভিভাবক আহত হন বলে অভিযোগ করেন।

ঘটনার সময় কয়েক ঘণ্টা সংসদ সদস্য গোলাম রসুল ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ির ভেতরেই অবস্থান করেন। এ বিষয়ে সংসদ সদস্য কোনো মন্তব্য করেননি।

তবে তাঁর স্ত্রী শারমিন ডিনা বলেন, তাঁদের মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর দাবি, মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে বিভিন্ন সময় শিশুদের জটলা ও গোলযোগের কারণে প্রতিবাদ জানানো হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং এখন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

এ ঘটনার পর স্থানীয়রা জানান, এমপি গোলাম রসুলের মেয়ে অনণ্যা আদদ্বীন মেডিকেল কলেজে পড়াশোনা করে সে নেশাগ্রস্ত। নিজের ইচ্ছায় ঐ কলেজের এক ডক্টর পড়ুয়া ছেলের সাথে বিয়ে করে বছর খানেক সংসার করার পরে ছাড়াছাড়ি হয়ে গেছে। পরে তার পিতা ভোটে জেতার জন্য বাঘারপাড়ার এক বিএনপির নেতার ছেলের সাথে বিয়ে দেই গত সপ্তাহে সে ছেলের সাথেও ছাড়া ছাড়ি হয়ে গেছে। তার মেয়ে অনন্যা নেশা করে বাড়ির সামনে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের উপর হামলা করছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সংসদ সদস্যের মেয়ের সঙ্গে মাদ্রাসার শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের বিরোধের জের ধরেই বিক্ষোভের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© dinratnews247@gmail.com © স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দিন রাত নিউজ ২৪  
প্রযুক্তি সহায়তায় দিন রাতের খবর ২৪
error: Content is protected !!