1. admin@dinratnews24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর: ভবিষ্যৎ কোন পথে নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার যশোরে এমপি’র নেশাগ্রস্ত মেয়ের কান্ড: প্রতিবাদে বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশে রপ্তানির গতি কেন হারাচ্ছে ? এনবিআরের ক্ষমতার বলয় থেকে রাজস্ব ঘাটতির চিত্র

বেনাপোল পৌর কৃষক দলের সভাপতিকে নির্যাতনের অভিযোগ, সাংগঠনিক ব্যবস্থার দাবি

দিন রাত নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসীম উদ্দীনকে লাঞ্ছিত ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ৭ জুলাই সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে বেনাপোলে এখনো উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের একাংশের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
অভিযোগে বলা হয়েছে, শার্শা থানা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়নের নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন দিয়ে এ হামলার ঘটনা ঘটানো হয়। এতে জসীম উদ্দীন শারীরিকভাবে আহত হওয়ার পাশাপাশি মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে যশোর জেলা ছাত্রদল ও জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে জেলা বিএনপির শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© dinratnews247@gmail.com © স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দিন রাত নিউজ ২৪  
প্রযুক্তি সহায়তায় দিন রাতের খবর ২৪
error: Content is protected !!