1. admin@dinratnews24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর: ভবিষ্যৎ কোন পথে নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার যশোরে এমপি’র নেশাগ্রস্ত মেয়ের কান্ড: প্রতিবাদে বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশে রপ্তানির গতি কেন হারাচ্ছে ? এনবিআরের ক্ষমতার বলয় থেকে রাজস্ব ঘাটতির চিত্র

নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ

দিন রাত নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে তায়কোয়ানডোর ৪৫ কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে যশোরের মুখ উজ্জ্বল করেছে কৃতি খেলোয়াড় ইফাজ কবির রাদ। খুলনা অঞ্চলের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে তিনি তৃতীয় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে ব্রোঞ্জ পদক গ্রহণ করেন রাদ। ইফাজ কবির রাদ যশোরের সুপরিচিত ফুটবল রেফারি ও দৈনিক স্পন্দন পত্রিকার ব্যবস্থাপক ফেরদৌস হাসানের বড় ছেলে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ, কঠোর পরিশ্রম এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেছেন।

রাদের এ অর্জনে পরিবার, যশোরের ক্রীড়াঙ্গন ও খুলনা অঞ্চলের খেলাপ্রেমীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার বাবা-মা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তাদের আশা, ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা আরও গৌরবের সঙ্গে তুলে ধরবে রাদ।

রাদের বাবা ফেরদৌস হাসান বলেন, “ছেলের এই সাফল্যের পেছনে তার নিজের কঠোর পরিশ্রমের পাশাপাশি কোচ মো. তবিবুর রহমানের আন্তরিক দিকনির্দেশনা ও নিরলস প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমরা সকলের কাছে দোয়া চাই, সে যেন ভবিষ্যতে দেশের জন্য আরও বড় অর্জন এনে দিতে পারে।”

রাদের কোচ ও জাতীয় রেফারি মো. তবিবুর রহমান বলেন, “ইফাজ অত্যন্ত মেধাবী, শৃঙ্খলাবদ্ধ ও পরিশ্রমী একজন খেলোয়াড়। নিয়মিত প্রশিক্ষণ ও যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে সে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও সাফল্য বয়ে আনবে।”

ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, ইফাজ কবির রাদের এই অর্জন যশোরের ক্রীড়া প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত। তার সাফল্য নতুন প্রজন্মের খেলোয়াড়দের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং তাদের সামনে অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© dinratnews247@gmail.com © স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দিন রাত নিউজ ২৪  
প্রযুক্তি সহায়তায় দিন রাতের খবর ২৪
error: Content is protected !!