
চাকরি ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১০ থেকে ১৪তম গ্রেডের ৪ ক্যাটাগরিতে মোট ৪৪ জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৮ জুন থেকে। আবেদনের শেষ তারিখ ২৭ জুলাই ২০২৬।
১. পদের নাম ও সংখ্যা: উপজেলা ব্যবস্থাপক ১০টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর/সমমান ডিগ্রি পাস। সরকারি/বেসরকারি সংস্থার দারিদ্র্য বিমোচন/ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসহ স্নাতক/সমমান ডিগ্রিধারী ৩ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার জ্ঞানসম্পন্ন বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।
২. পদের নাম ও সংখ্যা: মাঠ কর্মকর্তা ২৫টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান ডিগ্রি। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে নিয়োগবাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে নিয়োগ
৩. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-ডেটা এন্ট্রি অপারেটর ৭টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস। তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে দক্ষতা নিরূপণ পরীক্ষায় (অ্যাপটিটিউড টেস্ট) উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
কর্মী নেবে কাজী ফার্মস, মিলবে বিবাহ ভাতাসহ নানা সুবিধাকর্মী নেবে কাজী ফার্মস, মিলবে বিবাহ ভাতাসহ নানা সুবিধা
৪. পদের নাম ও সংখ্যা: ড্রাইভার ২টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
ব্রাঞ্চ অফিসার নেবে প্রিমিয়ার ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগব্রাঞ্চ অফিসার নেবে প্রিমিয়ার ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ
বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৯ বছর। বিভাগীয় প্রার্থী বলতে এসএফডিএফ-এ কর্মরত কর্মকর্তা/কর্মচারীকে বোঝায়।
আবেদন ফি: ১ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা। ২ থেকে ৪ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।
আলোক হেলথকেয়ারে চাকরি, মিলবে বছরে ২টি উৎসব বোনাসসহ নানা সুবিধাআলোক হেলথকেয়ারে চাকরি, মিলবে বছরে ২টি উৎসব বোনাসসহ নানা সুবিধা
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৭ জুলাই ২০২৬, বিকেল ৫টা।
সূত্র: বিজ্ঞপ্তি