1. admin@dinratnews24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর: ভবিষ্যৎ কোন পথে নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার যশোরে এমপি’র নেশাগ্রস্ত মেয়ের কান্ড: প্রতিবাদে বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশে রপ্তানির গতি কেন হারাচ্ছে ? এনবিআরের ক্ষমতার বলয় থেকে রাজস্ব ঘাটতির চিত্র

চৌগাছায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

দিন রাত নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়। রথটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সর্বজনীন কালীতলা মন্দির (মাসি বাড়ি) প্রাঙ্গণে গিয়ে পৌঁছায়। এ সময় ভক্তরা ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও জয়ধ্বনির মধ্য দিয়ে রথযাত্রায় অংশ নেন।

বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।

 

এছাড়া উপস্থিত ছিলেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনূর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, উপজেলা পূজা ফান্ডের সভাপতি গোবিন্দ রাহা ও সাধারণ সম্পাদক রনজিৎ বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ধীরেন্দ্রনাথ দে, আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার রায়, পবিত্র কুমার সিংহসহ সনাতন ধর্মাবলম্বী অসংখ্য ভক্তবৃন্দ।

রথযাত্রাকে কেন্দ্র করে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রার পুরো পথজুড়ে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© dinratnews247@gmail.com © স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দিন রাত নিউজ ২৪  
প্রযুক্তি সহায়তায় দিন রাতের খবর ২৪
error: Content is protected !!