1. admin@dinratnews24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর: ভবিষ্যৎ কোন পথে নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার যশোরে এমপি’র নেশাগ্রস্ত মেয়ের কান্ড: প্রতিবাদে বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশে রপ্তানির গতি কেন হারাচ্ছে ? এনবিআরের ক্ষমতার বলয় থেকে রাজস্ব ঘাটতির চিত্র

ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালিত

দিন রাত নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পঠিত

ঝিকরগাছা পতিনিধি: যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৬ জুলাই ( বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিট্রেট অফিসার সাফফাত আরা সাঈদ। তিনি তার বক্তব্যে,,জুলাই শহিদদের স্মরণে সেই সময়কার আন্দোলনে সকল জুলাই শহিদ সহ ঝিকরগাছার থেকে নিহত সকল জুলাই শহীদদের স্মৃতি বিজাড়িত কথা তুলে ধরেন ও তাদের আত্নার মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা ,কৃষি অফিসার কৃষিবিদ মো: নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মুরাদুন্নবি মুরাদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও যশোর – ২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওয়ালিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন, উপজেলা ইনস্ট্রাক্টর শিউলী খাতুন, উপজেলা পল্লী বিদুৎ সমিতির ডিজি এম গোলাম কাদির,প্রেসক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলাম, সেক্রেটারি মো: তরিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আঁখি খাতুন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত ও সমাপ্তিতে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করেন ঝিকরগাছা উপজেলা জামে মসজিদের ইমাম মো: জিয়াউল ইসলাম।

 

আলোচনা সভায় জুলাই আন্দোলনে শহিদ উপজেলার হাজিরবাগ ইউনিয়ন থেকে শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির এর পিতা তার বক্তব্যে নওশের আলী তার সন্তানের কষ্টের স্মৃতি বিজাড়িত কথা তুলে ধরতে যেয়ে কান্নায় ভেঙে পড়েন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিকরগাছা উপজেলা পরিষদের একাডেমিক সুপার ভাইজার মো : কামরুজ্জামান জাঙ্গগীর।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে স্মৃতি বিজাড়িত কথা তুলে ধরেন । এ ছাড়া অনুষ্ঠানে বি.এম হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এস. এম সাদিকের জুলাই ইতিহাস সম্পর্কে ধারণা ব্যক্ত করতে দেখা যায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© dinratnews247@gmail.com © স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দিন রাত নিউজ ২৪  
প্রযুক্তি সহায়তায় দিন রাতের খবর ২৪
error: Content is protected !!