1. admin@dinratnews24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর: ভবিষ্যৎ কোন পথে নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার যশোরে এমপি’র নেশাগ্রস্ত মেয়ের কান্ড: প্রতিবাদে বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশে রপ্তানির গতি কেন হারাচ্ছে ? এনবিআরের ক্ষমতার বলয় থেকে রাজস্ব ঘাটতির চিত্র

ঢাকাস্থ বেনাপোল সমিতির স্মরণিকা মোড়ক উন্মোচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিন রাত নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫ বার পঠিত

বেনাপোল প্রতিনিধি: রাজধানী ঢাকায় উৎসবমুখর পরিবেশে ঢাকাস্থ বেনাপোল সমিতির উদ্যোগে স্মরণিকা মোড়ক উন্মোচন ও বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর মগবাজারের সেঞ্চুরি মার্কেট সংলগ্ন ফখরুদ্দিন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকাস্থ বেনাপোল সমিতির সদস্যদের পাশাপাশি বেনাপোল ও শার্শার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি শাহাবুদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেরুল্লাহ, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোলের কৃতী সন্তান ও যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম এবং বেনাপোলের কৃতী সন্তান শাহিনুর রহমান শাহিনসহ সমিতির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সমিতির প্রকাশিত স্মরণিকা-২০২৬-এর মোড়ক উন্মোচনের পাশাপাশি বার্ষিক সাধারণ সভার বিভিন্ন সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সদস্যদের মতামত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সমিতির ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বেনাপোলের উন্নয়ন ও কল্যাণে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে সমিতির নেতৃবৃন্দ উপস্থিত সকল সদস্য ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সমিতির সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© dinratnews247@gmail.com © স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দিন রাত নিউজ ২৪  
প্রযুক্তি সহায়তায় দিন রাতের খবর ২৪
error: Content is protected !!