1. admin@dinratnews24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর: ভবিষ্যৎ কোন পথে নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার যশোরে এমপি’র নেশাগ্রস্ত মেয়ের কান্ড: প্রতিবাদে বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশে রপ্তানির গতি কেন হারাচ্ছে ? এনবিআরের ক্ষমতার বলয় থেকে রাজস্ব ঘাটতির চিত্র

পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

দিন রাত নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত
পাইকগাছা  প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ জুলাই) সকালে পাইকগাছা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের প্রতিনিধি রাকিবুল ইসলাম।
সভায় প্রধান অতিথি ও আলোচকরা শিক্ষা, স্থানীয় উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সফল উদ্যোগ ও বাস্তব অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে সেবার মান উন্নয়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক খলিলুর রহমান, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, প্রধান শিক্ষক আনিছুর রহমান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন এবং সাংবাদিক বদিউজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© dinratnews247@gmail.com © স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দিন রাত নিউজ ২৪  
প্রযুক্তি সহায়তায় দিন রাতের খবর ২৪
error: Content is protected !!