
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিরোধ পুনঃবাসন সহ জনসচেতনতা বৃদ্ধিতে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় রাইট যশোরের আয়োজনে হোটেল সানরুপে কনফারেন্সরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাইট যশোরের নির্বাহি পরিচালক বিনয কৃষ্ণ মল্লিক। এ সময় বক্তারা, শেল্টার হোমসহ পাচার প্রতিরোধের উপর বিভিন্ন ধরনের আলোচনা করেন।
বিশেষ করে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বদেন। শেল্টার হোমে আলাদা ভবে নারী শিশু পুরুষদের নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয় উঠে আসে। বিনামূল্যে আইনী সহায়তা দেওয়া হয় পাচারের শিকার নাগরিকদের প্রশিক্ষন,পরামর্শ বা আর্থিক সহায়তার কথা উল্লেখ করেন মানবধিকার কর্মার্তারা।
এ কর্মশালায় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। ইউনাইটেড নেশনের ঢাকা কো-অডিনেটর তাসনিম বিনতে করিম,রাইট যশোরের নির্বাহি পরিচালক বিনয কৃষ্ণ মল্লিক, বিজিবি,পুলিশ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মিসহ বেনাপোল পৌর প্রশাসনের কর্মকর্তা প্রমুখ।