1. admin@dinratnews24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর: ভবিষ্যৎ কোন পথে নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার যশোরে এমপি’র নেশাগ্রস্ত মেয়ের কান্ড: প্রতিবাদে বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশে রপ্তানির গতি কেন হারাচ্ছে ? এনবিআরের ক্ষমতার বলয় থেকে রাজস্ব ঘাটতির চিত্র

ভারি বৃষ্টিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালি

দিন রাত নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: টানা ভারি বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

রাঙামাটি জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েক দিনের ভারি বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকায় ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। একই সঙ্গে পাহাড়ি ঢল সৃষ্টি হওয়ায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাস বিবেচনায় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে নতুন করে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। সেই কারণেই বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটকদের যাতায়াত সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় শুধু মূল পর্যটনকেন্দ্রই নয়, সাজেকের সব ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি পুরো রাঙামাটি জেলায় চলাচলের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সাজেক ভ্যালি বছরের অধিকাংশ সময়ই দেশি-বিদেশি পর্যটকের ভিড়ে মুখর থাকে। তবে বর্ষাকালে পাহাড়ধস, আকস্মিক পাহাড়ি ঢল এবং সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই সম্ভাব্য প্রাণহানি ও দুর্ঘটনা এড়াতে প্রশাসন আগাম এই পদক্ষেপ নিয়েছে।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং ঝুঁকি পুরোপুরি কমে আসার পর পরিস্থিতি মূল্যায়ন করে সাজেক ভ্যালি পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© dinratnews247@gmail.com © স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দিন রাত নিউজ ২৪  
প্রযুক্তি সহায়তায় দিন রাতের খবর ২৪
error: Content is protected !!