1. admin@dinratnews24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর: ভবিষ্যৎ কোন পথে নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার যশোরে এমপি’র নেশাগ্রস্ত মেয়ের কান্ড: প্রতিবাদে বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশে রপ্তানির গতি কেন হারাচ্ছে ? এনবিআরের ক্ষমতার বলয় থেকে রাজস্ব ঘাটতির চিত্র

যবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান

দিন রাত নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
শনিবার (২৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির ও উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে, ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. ফারুক হাসান বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে ১৯৫২ থেকে ২০২৪ সালের সকল বীর শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ কর্মসূচির আদলে একটি নিম গাছের চারা রোপণ করেন।

যোগদান শেষে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, যবিপ্রবি পরিবার তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে, এজন্য তিনি কৃতজ্ঞ। সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি নিরলসভাবে কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

অধ্যাপক ড. ফারুক হাসান ২০০৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক এবং ২০০৫ সালে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বছরের ১৫ মে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১২ সালে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতার পাশাপাশি গবেষণা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© dinratnews247@gmail.com © স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দিন রাত নিউজ ২৪  
প্রযুক্তি সহায়তায় দিন রাতের খবর ২৪
error: Content is protected !!