1. admin@dinratnews24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর: ভবিষ্যৎ কোন পথে নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার যশোরে এমপি’র নেশাগ্রস্ত মেয়ের কান্ড: প্রতিবাদে বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশে রপ্তানির গতি কেন হারাচ্ছে ? এনবিআরের ক্ষমতার বলয় থেকে রাজস্ব ঘাটতির চিত্র

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের বিদায় ও নবাগতদের অভিষেক

দিন রাত নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসদের বিদায় ও একই সাথে দশম ব্যাচের নবাগত ইন্টার্ন চিকিৎসদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৬ জুলাই (রোববার) সকালে যশোর পুলেরহাট আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ডা. সালাহউদ্দিন খান লেকচার থিয়েটারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়লজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. জামালুন্নেসা।

তিনি তার বক্তৃতায় বলেন,আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত দেশে যতগুলো মেডিকেল কলেজ হাসপাতাল আছে তার মধ্যে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ অনন্য। আমরা এটিকে আরও এগিয়ে নিয়ে যাব এবং চেষ্টা করবো যে সব ত্রুটিগুলো সমাধান করব।

তিনি নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীর যে প্রান্তেই আপনারা থাকেন পেশাগত জীবনে মানুষের সেবায় সবসময় নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করবেন। জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের পথে এগিয়ে যাবেন।

সভাপতিত্ব করেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ ইমদাদুল হক। তিনি নবীন চিকিৎসকদের মূল্যবোধের ওপর দাড়িয়ে থাকার আহবান জানিয়ে এই প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তিতে রি-ইউনিয়ন করার প্রস্তাব দেন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা।
নিজেদের সততা ও নৈতিকতার সাথে সেবা দিয়ে পেশাগত মর্যাদা রক্ষার পরামর্শ দেন তিনি।

আরও বক্তৃতা করেন ডিজিও কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. হাসানুজ্জামান, সার্জারী বিভাগের অধ্যাপক ডা. এসএম আবু আহসান, গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ডা. শঙ্কর প্রসাদ বিশ্বাস, সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুর রহিম মোড়ল, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান ও ইন্টার্ন ডক্টর কো-অর্ডিনেটর ইএনটি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সৈকত পারভেজ।
স্বাগত বক্তৃতা করেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সুষ্মিতা নার্গিস।

ইন্টার্ন সম্পন্ন করা বিদায়ী চিকিৎসক এবং নবাগত ইন্টার্ন চিকিৎকদের পক্ষে ডা. শর্মিষ্ঠা ঘোষ এবং ডা. ফারিয়া ইয়াসমিন অনুভূতি ব্যক্ত করেন।

নবাগত ইন্টার্ন চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করান মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান।
সঞ্চালনা করেন বায়োকেমেস্ট্রি বিভাগের প্রভাষক ডা. রুকসানা হাবিব। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চমবর্ষের শিক্ষার্থী নাবিলা নুহাত খান।

অনুষ্ঠানে আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উৎপাদিত ওষুধের ওপর উপস্থাপনা করেন কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ পর্না সরকার।

ইন্টার্ন সম্পন্ন করা চিকিৎসকদের মধ্যে বিশেষ পরীক্ষায় কৃতিত্ব অর্জন করা চিকিৎসকদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক-চিকিৎসক ও আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষে ফটোসেশনে অংশ নেন নবম ও দশম ব্যাচের চিকিৎসকরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© dinratnews247@gmail.com © স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দিন রাত নিউজ ২৪  
প্রযুক্তি সহায়তায় দিন রাতের খবর ২৪
error: Content is protected !!