1. admin@dinratnews24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর: ভবিষ্যৎ কোন পথে নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার যশোরে এমপি’র নেশাগ্রস্ত মেয়ের কান্ড: প্রতিবাদে বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশে রপ্তানির গতি কেন হারাচ্ছে ? এনবিআরের ক্ষমতার বলয় থেকে রাজস্ব ঘাটতির চিত্র

শার্শায় ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, থানায় অভিযোগ

দিন রাত নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী জামাল বাবুচ্চী বাগআঁচড়া বাজারের ‘কাচ্চি বাড়ি বিরয়ানী হাউস’-এর মালিক। তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় শার্শা থানায় অভিযোগ দাখিল করে আইনি প্রতিকার চান। অভিযুক্ত আসাদুজ্জামান আসাদ শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন উলামা লীগের সাবেক সভাপতি নিছার মুনশির ছেলে এবং বাগআঁচড়া সাতমাইল গ্রামের বাসিন্দা।

অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি হোটেল থেকে খিচুড়ি পার্সেল নেওয়ার পর কিছু সময় পরে ফিরে এসে খাবারে পোকা থাকার অভিযোগ তোলেন। রেস্তোরাঁ কর্তৃপক্ষ বিষয়টি পরীক্ষা করে সেটি পোকা নয়, বরং মুরগির মাংসের শিরা বলে জানান। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ওই ব্যক্তি আসাদুজ্জামান আসাদকে ঘটনাস্থলে ডেকে আনেন।

জামাল বাবুচ্চীর অভিযোগ, ঘটনাস্থলে এসে আসাদ হোটেলের সুনাম নষ্ট করার ভয় দেখিয়ে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত আসাদুজ্জামান আসাদ বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকায় নিউজের নাম করে শার্শা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। তার নামে এর আগেও অনেকে থানায় অভিযোগ করেছেন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© dinratnews247@gmail.com © স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দিন রাত নিউজ ২৪  
প্রযুক্তি সহায়তায় দিন রাতের খবর ২৪
error: Content is protected !!