1. admin@dinratnews24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর: ভবিষ্যৎ কোন পথে নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার যশোরে এমপি’র নেশাগ্রস্ত মেয়ের কান্ড: প্রতিবাদে বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশে রপ্তানির গতি কেন হারাচ্ছে ? এনবিআরের ক্ষমতার বলয় থেকে রাজস্ব ঘাটতির চিত্র

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই: আতিকুর রহমান

দিন রাত নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই। মানবসৃষ্ট বিভিন্ন মতবাদ অতীতে শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান দিতে পারেনি। ইসলামের ন্যায়, ইনসাফ ও মানবিকতার আদর্শই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার সর্বোত্তম পথ।

শুক্রবার (১০ জুলাই) যশোর জেলা পরিষদের বিডি হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার আয়োজিত ‘দায়িত্বশীল সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যশোর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আব্দুল মালেক খান।

আতিকুর রহমান বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্য শুধু একটি শ্রমিক সংগঠন হিসেবে কাজ করা নয়; বরং শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখা। দেশের কৃষি, শিল্প, পরিবহন, বন্দর ও রপ্তানিসহ প্রতিটি খাতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য হলেও তারা এখনও ন্যায্য মজুরি ও সম্মানজনক কর্মপরিবেশ থেকে বঞ্চিত।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শ্রমিকের ন্যায্য মজুরি, মর্যাদা ও মানবিক আচরণের যে শিক্ষা দিয়েছেন, তা বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত শ্রমিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব। তিনি নেতাকর্মীদের সততা, দক্ষতা ও আদর্শিক চেতনা নিয়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবহন, বন্দর ও টার্মিনালসহ সব খাতে চাঁদাবাজি, জুলুম ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিগত সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার পর প্রায় ৫৫ বছর পার হলেও কোনো সরকারই শ্রমিকদের ভাগ্যোন্নয়নে আন্তরিক উদ্যোগ নিতে পারেনি। সরকার পরিবর্তন হয়েছে, নীতি বদলেছে, কিন্তু শ্রমিকদের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তন সম্ভব হয়েছে। তিনি শ্রমজীবী মানুষের মাঝে ইসলামের ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো, তাদের সমস্যা সমাধানে সহযোগিতা করা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি আদর্শ শ্রমিক সংগঠন গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে ট্রেডভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করা এবং দক্ষ, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক আক্তারুজ্জামান, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক মশিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা, দপ্তর সম্পাদক নূর-ই আলী নুর আল মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি নজরুল ইসলাম হান্নান, সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি সাইফুর রহমান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© dinratnews247@gmail.com © স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দিন রাত নিউজ ২৪  
প্রযুক্তি সহায়তায় দিন রাতের খবর ২৪
error: Content is protected !!