1. admin@dinratnews24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর: ভবিষ্যৎ কোন পথে নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার যশোরে এমপি’র নেশাগ্রস্ত মেয়ের কান্ড: প্রতিবাদে বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশে রপ্তানির গতি কেন হারাচ্ছে ? এনবিআরের ক্ষমতার বলয় থেকে রাজস্ব ঘাটতির চিত্র

সম্মিলিত প্রচেষ্টায় আঞ্চলিক মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব : নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার

দিন রাত নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পঠিত

দিনরাত ডেস্ক: ​দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। দক্ষিণ এশিয়ায় মানবাধিকার প্রতিষ্ঠায় সবাই একযোগে কাজ করতে পারলে বিশ্ব দরবারে এই অঞ্চলের ভাবমূর্তি আরও সমুন্নত হবে।

​শনিবার (১১ জুলাই) সকালে ঢাকার কারওয়ান বাজারস্থ টিসিবি ভবন কনফারেন্স হলে আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপালের কো-চেয়ারম্যান মাধব কুমার নেপাল এ সব কথা বলেন।

​সম্মেলনে আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভারতের সংখ্যালঘু কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা জজ এবং সংগঠনের ভারত শাখার সভাপতি ইমতিয়াজ আলী শাহ, মালদ্বীপের বিচার বিভাগীয় প্রধান আমজাদ মোস্তফা এবং মালদ্বীপ পুলিশ বোর্ডের চেয়ারম্যান আহমদ শরীফ।

​সংগঠনের সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এবং সম্মেলনের আহ্বায়ক মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াস।

​সভায় অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবেদ আলী, পরিচালক ড. মোহাম্মদ মাসুম চৌধুরী, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম রাসেল ভূঁইয়া, মেজর (অব.) জাহিদ হোসেন, মুহাম্মদ রাজ।

​এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ ইন্টারন্যাশনালের অধ্যক্ষ শামসুন নাহার লস্কর, প্রাইমএশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ.এন.এম. মেশকাত উদ্দিন এবং সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি ও সাবেক জেলা জজ শেখ জালাল উদ্দিন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© dinratnews247@gmail.com © স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দিন রাত নিউজ ২৪  
প্রযুক্তি সহায়তায় দিন রাতের খবর ২৪
error: Content is protected !!