1. admin@dinratnews24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর: ভবিষ্যৎ কোন পথে নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার যশোরে এমপি’র নেশাগ্রস্ত মেয়ের কান্ড: প্রতিবাদে বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশে রপ্তানির গতি কেন হারাচ্ছে ? এনবিআরের ক্ষমতার বলয় থেকে রাজস্ব ঘাটতির চিত্র

সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হওয়ার সুযোগ

দিন রাত নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

চাকরি ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদমর্যাদায় ডাক্তার ও ডেন্টিস্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮৮তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭২তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সের অধীন এই নিয়োগ দেওয়া হবে।

কারা আবেদনের যোগ্য?

এই বিজ্ঞপ্তির অধীনে দুটি বিভাগে আবেদন করা যাবে। প্রথম বিভাগটি হলো ‘আর্মি মেডিক্যাল কোর’। এই বিভাগে আবেদনের জন্য সরকার কর্তৃক স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় বিভাগটি হলো ‘আর্মি ডেন্টাল কোর’। এই বিভাগে আবেদনের জন্য সরকার কর্তৃক স্বীকৃত ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি থাকতে হবে। তবে উভয় বিভাগের প্রার্থীদেরই বিএমএ যোগদানের আগে অবশ্যই ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে।

শারীরিক যোগ্যতা ও বয়স

সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী প্রার্থীদের নির্দিষ্ট শারীরিক যোগ্যতা থাকতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) এবং ওজন ৫৭.০০ কেজি (১২৬ পাউন্ড) হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৫২ মিটার (৫ ফুট শূন্য ইঞ্চি) এবং ওজন ৪৮.০০ কেজি (১০৫ পাউন্ড) হতে হবে। এ ছাড়া ১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ২৮ বছর।

 

বৈবাহিক অবস্থা

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে। তবে ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাঁদের বয়স ২৬ বছরের ওপরে হবে, সেসব বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। নারী প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিতা বা অবিবাহিত উভয়ই আবেদন করতে পারবেন।

 

আবেদনের অযোগ্যতা

সেনা, নৌ বা বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি বা প্রশিক্ষণ থেকে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করলে আবেদন করা যাবে না। আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট বা রেডকার্ড প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না (তবে একবার স্ক্রিন্ড আউট ও একবার রেডকার্ড হলে আবেদন করা যাবে এবং ০৫ বছর পূর্বের দুইবার স্ক্রিন্ড আউট বা রেডকার্ড প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন)। এ ছাড়া দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে আবেদন করা যাবে না।

 

আবেদনপদ্ধতি ও ফি

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ‘Apply Now’ অপশনে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন ফি ১,০০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ১,০০০ টাকাসহ সর্বমোট ২,০০০ টাকা প্রদান করতে হবে। এএফএমসি থেকে পাসকৃত প্রার্থীদের এএফএমসির মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

বিশেষ বার্তা

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ যোগদানের আগে সাঁতার শেখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সফলভাবে কোর্স সম্পন্ন করার পর সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে।

বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও নির্দেশনাবলি দেখতে এই লিংকে প্রবেশ করতে পারেন। https://join.army.mil.bd/upl/doc/news/cze3ErKdJhix.pdf

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© dinratnews247@gmail.com © স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দিন রাত নিউজ ২৪  
প্রযুক্তি সহায়তায় দিন রাতের খবর ২৪
error: Content is protected !!