1. admin@dinratnews24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর: ভবিষ্যৎ কোন পথে নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু দেবহাটার নওয়াপাড়ায় শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ বেনাপোলে বিজিবির অভিযানে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার যশোরে এমপি’র নেশাগ্রস্ত মেয়ের কান্ড: প্রতিবাদে বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশে রপ্তানির গতি কেন হারাচ্ছে ? এনবিআরের ক্ষমতার বলয় থেকে রাজস্ব ঘাটতির চিত্র

দ্বিতীয় বিয়ের সংবাদ জানালেন মৌসুমী হামিদ

দিন রাত নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের শুরু দিকে আবু সাইয়িদ রানার সঙ্গে বিচ্ছেদ হয়েছে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের। মার্চের শেষ দিকে তিনি নিজেই এমন ঘোষণা দিয়েছেন। এরপর তিন মাস না যেতেই আরও চমকপ্রদ খবর নিয়ে হাজির তিনি। এবার শুধু বিয়েই নয়, সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার কথাও জানালেন এই অভিনেত্রী।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি আয়োজনে অংশ নেন মৌসুমী হামিদ। সেখানেই প্রথমবারের মতো প্রকাশ্যে ধরা পড়ে তার বেবিবাম্প। এ সময় অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার স্বামী আবদুল ওয়াদুদ সজীবও।

অনুষ্ঠানেই মৌসুমী জানান, সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম আয়োজনে স্বামী-সন্তানের বিষয়টি সামনে এনেছেন। যাতে একসঙ্গে সবাইকে জানানো যায়। জীবনের নতুন এ অধ্যায়ে সবার কাছে দোয়াও চেয়েছেন মৌসুমী।

আবদুল ওয়াদুদের সঙ্গে বেশ আগেই বিয়ে হয়েছে বলে জানান মৌসুমী। আর দুজনের পরিচয় প্রায় ১৪ বছরের। মৌসুমী গণমাধ্যমকে বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সে কারণেই বিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম।’

প্রসঙ্গত, মৌসুমী হামিদ যে মা হতে যাচ্ছেন, শোবিজে খবরটি কদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার তিনি নিজেই সামনে এসে খোলাসা করে দিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© dinratnews247@gmail.com © স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দিন রাত নিউজ ২৪  
প্রযুক্তি সহায়তায় দিন রাতের খবর ২৪
error: Content is protected !!